০৯:২৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

সেনাবাহিনীর সাথে আনসার বাহিনী দেশের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেঃ আনসার মহাপরিচালক

শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধি:
  • আপডেট সময়ঃ ১০:০৩:১৮ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • / ১৬০ বার পড়া হয়েছে।

শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধি:

সেনাবাহিনীর সাথে আনসার বাহিনী দেশের মানুষের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিগত ২০২৪ সালের ৫ আগস্ট যখন নিরাপত্তাহীনতায় ভুগছিল বাংলাদেশ,

প্রতিটি থানা আক্রান্ত হচ্ছিল, নিরাপত্তার অভাবে থানাগুলো খালি হয়ে যাচ্ছিল ওই সময় সেনাবাহিনীর সাথে আনসার বাহিনী দেশের মানুষের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে “সাধারণ আনসার সতেজকরণ প্রশিক্ষণ-২০২৫ খ্রিঃ (৫ম ধাপ)” এর সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, গ্রামীণ পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যদের ভূমিকা অনস্বীকার্য। তিনি আরও উল্লেখ করেন, এই সতেজকরণ প্রশিক্ষণ মাঠপর্যায়ে দায়িত্ব পালনের ক্ষেত্রে আনসার সদস্যদের দক্ষতা বৃদ্ধি করবে এবং নতুন উদ্দীপনা যোগাবে।

এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা আধুনিক কৌশল, শৃঙ্খলা, নিরাপত্তা ব্যবস্থা এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে কার্যকর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। প্রশিক্ষণ শেষে তারা দেশের সর্বত্র দায়িত্ব পালনে আরও আত্মবিশ্বাসী হবেন বলে আশা প্রকাশ করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি দেশের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের নিয়মিত প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি ও মানোন্নয়নের জন্য দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এর ধারাবাহিকতায় এ বছরের সতেজকরণ প্রশিক্ষণের এই ৫ম ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে। এবং তিনজন বিজয়ীকে পুরস্কৃত করা হয়েছে।

অনুষ্ঠানে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থী সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

সেনাবাহিনীর সাথে আনসার বাহিনী দেশের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেঃ আনসার মহাপরিচালক

আপডেট সময়ঃ ১০:০৩:১৮ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫