০৫:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় পণ্য জব্দ

মাহিদুল ইসলাম ফরহাদ
  • আপডেট সময়ঃ ০৮:৩৬:২৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • / ৫৩ বার পড়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধ:

মহানন্দা ব্যাটালিয়ন গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি সংঘবদ্ধ চোরাচালান চক্র দেশের বিভিন্ন স্থানে পাচারের লক্ষ্যে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৮২/২-এস হতে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামস্থ জনৈক শমসের আম বাগানে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট মজুদ করছে। সেই তথ্যের ভিত্তিতে ২৫ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল ০৫:২০ ঘটিকায় আজমতপুর বিওপি হতে ০১টি বিশেষ টহল দল ঐ এলাকায় অভিযান পরিচালনা করে এবং ৩৪৯০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট (Tensiwin) এবং ৪৮ বোতল ফেন্সিডিল এর বিকল্প ভারতীয় নেশাজাতীয় Eskuf DX সিরাপ আটক করতে সক্ষম হয়। এ সময় চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে গেলে এর সাথে জড়িত কাউকে আটক করা যায়নি। আটক নেশাজাতীয় ট্যাবলেটগুলোর বিষয়ে বিজিবি’র পক্ষ হতে আইনি প্রক্রিয়ার কাজ চলমান। প্রসঙ্গত, এই ব্যাটালিয়ন বিগত ০২ মাসে সীমান্তে অভিযান চালিয়ে এ যাবৎ ২২০০ বোতল ফেন্সিডিল এর বিকল্প কয়েক ধরনের নেশাজাতীয় সিরাপ এবং ২৬৩০০ পিস নেশাজাতীয় ট্যাবলেট আটক করেছে।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় পণ্য জব্দ

আপডেট সময়ঃ ০৮:৩৬:২৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬