সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, মাপজোখ শুরু
- আপডেট সময়ঃ ০৭:৩৪:০৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- / ২৭ বার পড়া হয়েছে।

আদমদীঘি(বগুড়া)প্রতিনিধি:
বগুড়ার সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়ন করতে স্থানিয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার মন্ত্রনালয়ে একটি ডিও লেটার পাঠান। সেই প্রেক্ষিতে রবিবার বেলা ১১টায় উপজেলার সান্তাহার স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রনালয় থেকে জাতীয় ক্রীড়া পরিষদের সহকারি প্রকৌশলী মো. মোখলেছুর রহমান পরিদর্শন করেন। পরিদর্শন পূর্বক চাহিদানুযায়ী তিনি কাজের প্রাক্কালন তৈরি করেন।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগম, সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, পৌরসভার সহকারি প্রকৌশলী মনিরুজ্জামান, সজিব উল্লাহ সজিব, মানিক সরকার, সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিললুর রহমান, জেলা বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস.এম আখতারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম, সাইফুল ইসলাম খোকন, শাকিল, যুবদল নেতা তুফান, কোয়েল, স্বপন, ফেরদৌস এবং জাহেদ, মানিক, আলী, সোয়াইব, সাংবাদিক মুনছুর আলী, রফিকুল ইসলাম মন্টু, তরিকুল ইসলাম ও জাকিরুল ইসলাম জুয়েল প্রমূখ।



















