সন্ত্রাস চাঁদাবাজদের স্থান বিএনপিতে নাই : চাঁদ
- আপডেট সময়ঃ ০৫:৫২:২৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
- / ৬০ বার পড়া হয়েছে।

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
কোন সন্ত্রাসী ও চাঁদাবাজের স্থান বিএনপিতে নাই। দোকান দোকান চাঁদাবাজি করবেন আর বিএনপির পরিচয় দিবেন। তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। বিএনপিতে থাকলে হলে জনগণের আস্থা ও ভালবাসা অর্জন করতে হবে। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন-জনগণ, দেশ, দেশের সার্বভৌমত্ব বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। এই মুলমন্ত্র ধারণ করে চলতে পারলেই তাদের স্থান বিএনপিতে হবে। রাজশাহীর বাঘায় সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী রাধা গোবিন্দের ভোগ মহোৎসবে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) ধানের শীষের মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ এ কথা বলেন।
তিনি আরো বলেন, সনাতন ধর্মাবলম্বীদের পাহারাদার হিসেবে থাকলে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সদা সর্বদাই আপনাদের পাশে ছিল এবং আগামীতেও থাকবে।
রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে বাঘা উপজেলা নারায়ণপুর শিব মন্দির কমপ্লেক্স এর আয়োজনে এবং উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের পরিচালনায় পূজা মন্ডপ পরিচালনা কমিটির সভাপতি গৌতম পান্ডের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তাপস কুমার ঘোষের সঞ্চালনায় ঘোষপাড়া শিব মন্দির মাঠে ভোগ মহোৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ভোগ মহোৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য দেবাশীষ রায় মধু, জেলা ছাত্রদলের আহবায়ক এস এস সালাউদ্দিন আহমেদ শামীম সরকার, রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিলন প্রামানিক, রাজশাহী জেলা যুবদলের সদস্য আল আমিন জমাদার।
আরো উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, বাঘা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, বাঘা উপজেলা কৃষকদলের আহবায়ক সেলিম আরিফ, বাঘা উপজেলা মহিলা দলের সভানেত্রী সেলিনা আক্তার শাপলা, বাউসা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন পলাশ, মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ মুকুলসহ প্রমুখ।




















