০৪:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

লেখাপড়ার কোনো বিকল্প নেই, সফলতার একমাত্র হাতিয়ার শিক্ষা”—ফাহমিদা হক

শাহিনুর আক্তার
  • আপডেট সময়ঃ ১০:০৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৫ বার পড়া হয়েছে।

শাহিনুর আক্তার (নরসিংদী) প্রতিনিধি :

“লেখাপড়ার কোনো বিকল্প নেই, সফলতার একমাত্র হাতিয়ার শিক্ষা”—এই বার্তা দিয়ে শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহমিদা হক।
৩০ সেপ্টেম্বর বুধবার দুপুরে নরসিংদীর বেলাবো উপজেলার বাজনাবো ইউনিয়নের দক্ষিণধুরু উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফাহমিদা হক বলেন, “আমি চাই তোমরা ভালো করে পড়াশোনা কর। তোমাদের মতো আমিও একদিন এই প্রতিষ্ঠানের ছাত্র ছিলাম। তোমরা ভালোভাবে পড়াশোনা করে আমার মতো একদিন দেশের সর্বোচ্চ জায়গায় স্থান করে নেবে, এমনকি আমার চেয়েও ভালো জায়গায় যাবে।”
তিনি বলেন, “তোমাদের পড়াশোনা করতে গিয়ে যা যা সহযোগিতা প্রয়োজন, আমি তা করব। তোমাদের এই স্কুলের মাঠ খেলাধুলার উপযোগী করতে ১০ লাখ টাকা বরাদ্দ দিয়ে গেলাম। আগামী ৩০ নভেম্বরের মধ্যে স্কুলে একটি ক্যান্টিন করে দেওয়া হবে।”
তিনি আরও বলেন, প্রতিবছর প্রতিটি শ্রেণি থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে। শিক্ষার্থীদের ভালোভাবে পড়াশোনা করার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
বেলাবো উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বাজনাবো ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব বেনুজীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণধুরু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আবু তাহের, বেলাবো উপজেলা যুবদলের সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম, আলোর প্রতীক সমাজকল্যাণ সংস্থার সভাপতি মাহফুজ রায়হান রাজু, বাজনাবো ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ আনোয়ার হোসেন, দক্ষিণধুরু সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আজিজুল হক ভূইয়া, বেলাবো উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক মো. ওসমান মোল্লা, সদস্য মো. শাকিল মিয়া, বাজনাবো ইউনিয়ন পরিষদের সদস্য মোবারক হোসেন প্রধানসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং অভিভাবকরা।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

লেখাপড়ার কোনো বিকল্প নেই, সফলতার একমাত্র হাতিয়ার শিক্ষা”—ফাহমিদা হক

আপডেট সময়ঃ ১০:০৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬