০৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনামঃ
লালপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
ডিপিডি প্রতিবেদক, লালপুর নাটোরঃ
- আপডেট সময়ঃ ০৬:৪৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
- / ৩৫৫ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদক, লালপুর নাটোরঃ
“অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের লালপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর উদ্বোধন, র্যালি, পোনা অবমুক্ত, আলোচনা, ও সফল মৎস্য চাষী পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগষ্ট) সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো: মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা এস.এম মাহমুদুল হাসান, এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ্, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মাদ মামুনুর রশিদ, লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, আনসার ভিডিবি কর্মকর্তা আরজু খাতুন প্রমুখ।
ট্যাগসঃ




















