০৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

রাবি ভর্তিচ্ছুদের জন্য HFSA-এর স্বাস্থ্যসেবা কেন্দ্র

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:
  • আপডেট সময়ঃ ০৭:৪০:৫২ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / ১৮১ বার পড়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আগত ভর্তিচ্ছু ও অভিভাবকদের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হেলথ এন্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন রাজশাহী বিশ্ববিদ্যালয় (HFSA-RU) এর উদ্যোগে ক্যাম্পাসে স্থাপন করা হয়েছে ‘মেডিকেল টেন্ট অ্যান্ড হেল্প সেন্টার’।

গত দিনের (১৬ জানুয়ারি) ধারাবাহিকতায় আজ বিশ্ববিদ্যালয়ের মানবিক অনুষদের ভর্তি পরীক্ষা চলাকালীন কেন্দ্রটি থেকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। পরীক্ষার্থী ও অভিভাবকদের শারীরিক অসুস্থতার কথা বিবেচনা করে ওটিসি ওষুধ, খাবার স্যালাইন, স্যানিটারি ন্যাপকিন, ব্যান্ডেজ, মাস্ক ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে।

HFSA-এর সাধারণ সম্পাদক মো. ইশতিয়াক আহমেদ রাফি বলেন, “ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাস্থ্যসেবায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আগামী দিনগুলোতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানের আহ্বায়ক অহিদুল ইসলাম মিনা জানান, “শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। প্রশাসনের সহযোগিতা পেলে ক্যাম্পাসের আরও বিভিন্ন স্থানে বড় পরিসরে সেবা নিশ্চিত করা সম্ভব হবে।”

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

রাবি ভর্তিচ্ছুদের জন্য HFSA-এর স্বাস্থ্যসেবা কেন্দ্র

আপডেট সময়ঃ ০৭:৪০:৫২ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬