০৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

রাজারবাগ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শাহিনুর আক্তার
  • আপডেট সময়ঃ ০৯:২০:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • / ১৮৫ বার পড়া হয়েছে।

(নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর বেলাবো উপজেলার আমলাবো ইউনিয়নের রাজারবাগ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মার্চ) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে প্রাক্তন ছাত্র মোঃ আল-আমিন, ইমরান হোসেন, ডা. মোঃ রায়হান, রাসেল ও রাজারবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কালাম খানের উদ্যোগে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং একে অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় কাটান।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়। এছাড়া মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।
প্রাক্তন শিক্ষার্থীরা জানান, এই ধরনের আয়োজন পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করে এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে সকলের মাঝে ইফতার বিতরণ করা হয় এবং আন্তরিকতার মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

রাজারবাগ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময়ঃ ০৯:২০:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬