রাজশাহী-৫ (পুঠিয়া দুর্গাপুর) আসনে চূড়ান্ত মনোনয়ন হাতে পেলেন অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল
- আপডেট সময়ঃ ০৯:০৬:১০ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
- / ১৩০ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদকঃ
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাজশাহী-৫ (পুঠিয়া দুর্গাপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন হাতে পেলেন অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।
২৪ ডিসেম্বর বুধবার বিকেলে পুঠিয়া দুর্গাপুর উপজেলার নেতাকর্মীদের সাথে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় অফিস থেকে দলের মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর এর স্বাক্ষরিত দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।
দলীয় মনোনয়নপত্র হাতে পেয়ে তিনি দুর্গাপুর পুঠিয়া বাশির উদ্দেশ্যে বলেন, শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই দলের নেতাকর্মীদের মাঝে কোন বিভেদ থাকবে না। পুঠিয়া ও দুর্গাপুর উপজেলার সকল বিএনপি নেতা কর্মী ও সমর্থকদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রস্তুতি গ্রহণের জন্য আহ্বান জানান।




















