রাজশাহী-৫ আসনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে জুলফার নাঈম মোস্তফা বিস্ময় এর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন
- আপডেট সময়ঃ ০৪:৫৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
- / ১৯০ বার পড়া হয়েছে।

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিপ্রেক্ষিতে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী রাজশাহী (-৫) সাবেক এমপি এ্যাডভোকেট নাদিম মোস্তফার সুযোগ্য পুত্র জুলফার নাঈম মোস্তফা (বিস্ময়) এর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন।
সময়ে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, এসএম আকবর আলি বাবলু, দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদ, দুর্গাপুর পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ আব্দুল আজিজ মন্ডল ,পৌরসভা ৭ নাম্বার ওয়ার্ড সাবেক কমিশনার শ্রী সুনীল চন্দ্র প্রামাণিক, পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক চয়েন শেখ , সাধারণ সম্পাদক আরমান কবির সুজন, দুর্গাপুর উপজেলা যুবদলের সহ-সভাপতি ইন্জিনিয়ার কাউছার আহমেদ দূর্গাপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমন আহমেদ সুমন , পুঠিয়া বিএনপি নেতা পলান সরদার পুঠিয়া যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হোদা বাবু ।
এসময়ে বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বলেন, দুর্গাপুর পুঠিয়ার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাবেক এমপি এ্যাডভোকেট নাদিম মোস্তফার সুযোগ্য পুত্র জুলফার নাঈম মোস্তফা (বিস্ময় ) কে দলীয় মনোনয়ন দিবেন বলে আশাবাদী সাধারণ মানুষ।



















