রাজশাহী-৪ (বাগমারা) আসনে ডা. আব্দুল বারীর মনোনয়ন বৈধ ঘোষণা
- আপডেট সময়ঃ ০১:১৯:০৫ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
- / ৯৭ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. মো. আব্দুল বারীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার রাজশাহী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তাঁর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়। যাচাই-বাছাই কার্যক্রমে হলফনামাসহ সকল কাগজপত্র সঠিক পাওয়ায় রিটার্নিং কর্মকর্তা এ সিদ্ধান্ত দেন।
ডা. মো. আব্দুল বারী একজন সৎ, শিক্ষিত ও সমাজসেবায় নিবেদিত ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি মানবসেবা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। তাঁর মনোনয়ন বৈধ হওয়ায় বাগমারার ভোটারদের মধ্যে ইতোমধ্যে উৎসাহ ও আগ্রহ দেখা দিয়েছে।
প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করলেও তাঁর গ্রহণযোগ্যতা, স্বচ্ছ ভাবমূর্তি এবং জনকল্যাণমূলক চিন্তাভাবনা এলাকার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।
মনোনয়ন বৈধ ঘোষণার খবরে জামায়াতে ইসলামীসহ তাঁর সমর্থক ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দ ও উদ্দীপনা বিরাজ করছে।




















