রাজশাহী দুর্গাপুরে নবাগত ইউএনও’র যোগদান
- আপডেট সময়ঃ ১০:১০:১৩ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- / ১০৬ বার পড়া হয়েছে।

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মিজ্ মাশতুরা আমিনা। তিনি এর আগে তানোরে সহকারী কমিশনার (ভূমি) ও বগুড়া জেলার ডিসি অফিসে কর্মরত ছিলেন। বর্তমান (ইউএনও) সাবরিনা শারমিন মহোদয়কে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে সিনিয়র সহকারি সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে।
জানা গেছে, গত বছরের ১৯ আগষ্ট দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন সাবরিনা শারমিন। নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন মহোদয় আজ ১ (ডিসেম্বর) সোমবার দুর্গাপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ মাশতুরা আমিনাকে দায়িত্ব বুঝে দেন। এদিকে নবাগত ইউএনওকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
যোগদানকৃত (ইউএনও) মিজ্ মাশতুরা আমিনা বিসিএস ৩৭ তম ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি বগুড়া জেলার ডিসি অফিসে সিনিয়র সহকারি কমিশানার (ভূমি অধিগ্রহণ) শাখায় কর্মরত ছিলেন।




















