০২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

রাজশাহীর ‎দূর্গাপুরে বৃষ্টি ও ঝড়ো হাওয়াতে কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি

মনিরুল ইসলাম (রাজশাহী) প্রতিনিধি:
  • আপডেট সময়ঃ ১১:০৩:২৯ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • / ৪৮ বার পড়া হয়েছে।

মনিরুল ইসলাম (রাজশাহী) প্রতিনিধি:

‎রাজশাহী দূর্গাপুর উপজেলার ভিন্ন এলাকায় টানা তিন দিনের বৃষ্টি ও ঝড়ো হাওয়াতে কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে পরামর্শ দিচ্ছেন দূর্গাপুর উপজেলা কৃষি সম্প্রচার অধিদপ্তরের সকল কর্মকর্তাগণ। এছাড়াও মাঠে সার্বিক কাজ করছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি অফিসার সাহানা পারভিন লাবনী‌।
‎রবিবার (০২-নভেম্বর- ২০২৫ইং)‎ তারিখে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলায় বিভিন্ন এলাকায় অসময়ে রাতভর বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারনে রোপা আমন ধান, পানবরজ, পেঁয়াজ খেতের ব্যাপক ক্ষতি হয়েছে। পোল্ট্রি খামারে বৃষ্টির পানি জমে ডুবে মারা গেছে দেড় হাজার মুরগির বাচ্চা। এদিকে,পানবরজ গুলো তিন ভাগের দুই ভাগই বৃষ্টি এবং ঝড়ে পড়ে নষ্ট হয়ে গেছে।

‎ক্ষতিগ্রস্ত অনেক কৃষকরা বলেন, সরকার যদি আমাদের প্রতি একটু লক্ষ্য রাখে তাহলে আমরা এই ক্ষতি পূরণ করে স্বাবলম্বী হতে পারব। আর যদি সরকার আমাদের প্রতি সহানুভূতি না দেখায় এবং সার, বীজ ও ওষুধের দাম না কমায় তাহলে আমরা আরও ক্ষতিগ্রস্ত হবো। আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি আমাদের প্রতি একটু লক্ষ্য রাখবেন।

‎এ বিষয়ে দূর্গাপুর উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভিন লাবনী বলেন, মোট ধানের জমির ৬% (প্রায় ৩০ হেক্টর) আক্রান্ত হয়েছে, সবজি ২০ হেক্টর এবং পান প্রায় ৫ হেক্টর আক্রান্ত হয়েছে। এছাড়াও উপজেলা কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তারা মাঠ পর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করছেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীর ‎দূর্গাপুরে বৃষ্টি ও ঝড়ো হাওয়াতে কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি

আপডেট সময়ঃ ১১:০৩:২৯ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫