০৮:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

রাজশাহীতে ড্রেন থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ ০৫:২৬:০৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • / ৬৩ বার পড়া হয়েছে।

স্টাফ রিপোর্টারঃ
রাজশাহী নগরীতে ড্রেন থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল আনুমানিক ১০টার দিকে নগরীর ভাটাপাড়া এলাকায় অবস্থিত কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার উত্তর-পশ্চিম কোণের একটি ড্রেনে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠায়। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পুলিশ জানায়, তার বয়স আনুমানিক ৫০ বছর।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক জানান, মরদেহটি এমন অবস্থায় ছিল যে মাথাসহ শরীরের বেশিরভাগ অংশ ড্রেনের ভেতরে ঢুকে ছিল এবং পা উপরের দিকে বের হয়ে ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত ড্রেনে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলেও জানান তিনি।
ওসি আরও বলেন, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণসহ তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে ড্রেন থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেট সময়ঃ ০৫:২৬:০৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬