০২:৩৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

রাজশাহীতে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম বাগমারার তোফাজ্জল

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:
  • আপডেট সময়ঃ ০৮:১৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • / ১৩৭ বার পড়া হয়েছে।

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে অনুষ্ঠিত ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ (জেলা পর্যায়) এ রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী তোফাজ্জল হোসেন কৃতিত্বের সঙ্গে প্রথম স্থান অর্জন করেছে।

রাজশাহী জেলা পর্যায়ে আয়োজিত এ প্রতিযোগিতায় ৪০০ মিটার দৌড় ইভেন্টে অংশগ্রহণ করে বাগমারা উপজেলার শিক্ষার্থী তোফাজ্জল হোসেন প্রথম স্থান অধিকার করেন। তার এই কৃতিত্বপূর্ণ সাফল্যের স্বীকৃতি হিসেবে জেলা ক্রীড়া সমিতির পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে সনদপত্র প্রদান করা হয়।
সনদে জেলা শিক্ষা অফিসার ও জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা স্বাক্ষর করেন। আয়োজক সূত্র জানায়, শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, ক্রীড়াচর্চায় আগ্রহ সৃষ্টি এবং প্রতিভাবান খেলোয়াড় বাছাইয়ের লক্ষ্যে প্রতিবছর এ ধরনের প্রতিযোগিতা আয়োজন করা হয়ে থাকে।
তোফাজ্জল হোসেনের এ সাফল্যে তাঁর শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় ক্রীড়াঙ্গনে আনন্দ ও গর্বের অনুভূতি প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে সে বিভাগীয় ও জাতীয় পর্যায়েও সাফল্যের ধারা অব্যাহত রাখবে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম বাগমারার তোফাজ্জল

আপডেট সময়ঃ ০৮:১৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬