০৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

রাজশাহীতে জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আব্দুস সামাদ মুকুল, রাজশাহীঃ
  • আপডেট সময়ঃ ০৯:০৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • / ২১৩ বার পড়া হয়েছে।

Oplus_16908288

আব্দুস সামাদ মুকুল, রাজশাহীঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজশাহী জেলা শাখার ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

মঙ্গলবার ১৯ আগস্ট সংগঠনের আহবায়ক মাসুদুর রহমান রিটন’এর সভাপতিত্বে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদ।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সচিব বাবু শ্রী বিশ্বনাথ সরকার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি সদস্য
তোফাজ্জল হোসেন তপু, রায়হানুল আলম রায়হান, জাহান পান্না, কৃষক দল কেন্দ্রীয় কমিটি (রাজশাহী বিভাগ)
সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন সরকার টিটো সহ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুল ও সিনিয়র-যুগ্ম আহবায়ক আরফিন কনক।

আলোচনা শেষে নেতা-কর্মীগণ বর্ণাঢ্য র‍্যালি নিয়ে সাগরপাড়া বটতলা মোড় থেকে শুরু হয়ে রানীবাজার ঢপকল মোড় ও গনকপাড়া মোড় হয়ে মহিলা কলেজ প্রদক্ষিণ করে নিউ মার্কেট কড়াইতলাতে গিয়ে শেষ হয়।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আপডেট সময়ঃ ০৯:০৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫