রাজশাহীতে এসএসসি ১৯৭২–২০২৫ ব্যাচের উদ্যোগে শীতকালীন ক্রিকেট টুর্নামেন্ট ও বনভোজন অনুষ্ঠিত
- আপডেট সময়ঃ ০৬:৩৩:২৪ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- / ১২৮ বার পড়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
রাজশাহী মেডিকেল কলেজ হোস্টেল মাঠে শনিবার (৮ নভেম্বর ২০২৫) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো এস.এস.সি ১৯৭২–২০২৫, রাজশাহী বিভাগের আয়োজনে শীতকালীন ক্রিকেট টুর্নামেন্ট ও বনভোজন–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী আয়োজনে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। খেলাধুলা, মিলনমেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং একে অপরের সঙ্গে পুরোনো স্মৃতি ভাগাভাগি করে আনন্দমুখর সময় কাটান সবাই।
অনুষ্ঠানের শুরুতেই গ্রুপের এডমিন তন্ময় আহমেদ বলেন, এই আয়োজনের মাধ্যমে রাজশাহী বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বন্ধন আরও মজবুত হবে এবং সমাজে ইতিবাচক কাজের ধারাবাহিকতা বজায় থাকবে।
খেলায় দুটি দল অংশ নেয়, খেলা শেষে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। দিন শেষে সবাই মেতে ওঠেন বনভোজনে।
উপস্থিত সদস্যরা বলেন, “এই ধরনের অনুষ্ঠান আমাদের পুরোনো সম্পর্ককে নতুন করে জাগিয়ে তোলে। একে অপরের খোঁজখবর রাখা, সহমর্মিতা প্রকাশ করা এবং সমাজে একসঙ্গে কাজ করার সুযোগ তৈরি হয়।”
আয়োজকরা জানিয়েছেন, আগামী বছরও আরও বড় পরিসরে এই অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে।




















