০৩:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন

রাজশাহী ব্যুরো
  • আপডেট সময়ঃ ০৭:৪৬:৫১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / ২৪ বার পড়া হয়েছে।

রাজশাহী ব্যুরো:

বর্ণাঢ্য আয়োজন, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে রাজশাহীতে উদযাপিত হয়েছে অনুসন্ধানমূলক জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। ‘নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত’ স্লোগানকে ধারণ করে প্রকাশনার গৌরবময় এক বছর পূর্ণ করেছে পত্রিকাটি।

সোমবার (২ নভেম্বর) দুপুর ২টায় রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাব মিলনায়তনে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের রাজশাহী ব্যুরোর উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের সভাপতি মো. রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের রাজশাহী ব্যুরো প্রধান শাহাদত হোসেন, ঢাকা ও ময়মনসিংহ জোন ইনচার্জ শাহাবুদ্দিন মোল্লা, রাজশাহী জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান জীবন,

পত্রিকাটির স্টাফ রিপোটার জাকির হোসেন বাবলু,জাতীয় মুক্ত খবরের রাজশাহী ব্যুরো প্রধান মশিউর রহমান, জাতীয় দৈনিক আজকের প্রত্যাশার রাজশাহী ব্যুরো প্রধান মো. নাজমুল হক, বাগমারা উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান, দুর্গাপুর উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম,আইন সমাজ পত্রিকার ব্যুরো প্রধান তানজিলুল লাইক
সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকতার মূল শক্তি হচ্ছে সত্য, সাহসিকতা ও বস্তুনিষ্ঠতা। প্রকাশনার মাত্র এক বছরের পথচলায় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন সংবাদ পরিবেশনে নিজস্ব অবস্থান তৈরির চেষ্টা করেছে। দুর্নীতি, অনিয়ম, জনদুর্ভোগ ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরতে অনুসন্ধানী সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখা জরুরি।

তারা আরও বলেন, গণমানুষের কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জনই একটি সংবাদমাধ্যমের প্রকৃত সাফল্য। আগামী দিনেও দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

এ সময় পত্রিকাটির সম্পাদক, প্রকাশক, সাংবাদিক, প্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলকে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পাশাপাশি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।

অনুষ্ঠানের শেষপর্বে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের উত্তরোত্তর সাফল্য, পত্রিকাটির সঙ্গে সংশ্লিষ্ট সকলের মঙ্গল এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য
=

রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন

আপডেট সময়ঃ ০৭:৪৬:৫১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬