রাজগঞ্জে সঞ্চয়ের টাকা তুলতে এসে নারীর মৃত্যু
- আপডেট সময়ঃ ০৭:৩১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
- / ৫০ বার পড়া হয়েছে।

মনিরামপুর যশোর থেকে
যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে এনজিও থেকে জমানো সঞ্চয়ের টাকা উত্তোলন করতে এসে কোহিনূর বেগম (৪৫) নামে এক নারী মৃত্যুবরণ করেছেন। ৬ এপ্রিল রাজগঞ্জ ব্র্যাক অফিসের সামনের রাস্তায় হৃদয় বিদারক ঘটনা ঘটে।
মৃত কোহিনূর মনিরামপুর উপজেলার বেগমপুর গ্রামের আবু বক্কারের স্ত্রী।
পরিবার সূত্রে জানাগেছে, কোহিনুর দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিল। ঘটনার দিন সে নিজের জমানো সঞ্চয়ের টাকা উত্তোলনের জন্য ভ্যানযোগে ব্র্যাক অফিসে আসে।
ব্র্যাক অফিসের ভাষায় কোহিনূরের নামে ৫ বছর মেয়াদি একটি জিপিএস সঞ্চয় হিসাব ছিল। মেয়াদ শেষে সে জমাকৃত প্রায় তিন লক্ষ টাকা উত্তোলন করেন।
টাকা নিয়ে বাড়ি ফিরার জন্য অফিস থেকে বের হয়ে সামনের সড়কে উঠতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং মৃত্যু হয়।
ব্র্যাক অফিসের ইনচার্জ জানান, কোহিনূর অসুস্থ অবস্থায় অফিসে এসেছেন জেনে দ্রুত তার টাকা প্রদানের ব্যবস্থা করে।
কোহিনুরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জীবনের শেষ সময়ে বহু কষ্টে জমানো অর্থ উপভোগ করার আগেই কোহিনূরের এমন মৃত্যু এলাকাবাসীকে ব্যথিত করেছে।




















