রাঙামাটি শহরে পুলিশের অভিযানে ছাগল চোরসহ আটক ১১; ছাগল উদ্ধার
- আপডেট সময়ঃ ০৮:৩১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
- / ৭ বার পড়া হয়েছে।

আলমগীর মানিক, রাঙামাটি:
রাঙামাটি শহরে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ছাগল চুরির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় সন্দেহজনক গতিবিধির কারণে ৯ কিশোরকে আটক করা হয়। অভিযানে চুরি যাওয়া একটি ছাগলও উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়।
পুলিশ জানায়, ছাগল চুরির অভিযোগে গ্রেপ্তার দুজন হলেন সেকান্দার বাদশা ওরফে মনির (২৯) ও মোহাম্মদ অনিক ইসলাম (৩২)। তাঁদের কাছ থেকে চুরি যাওয়া একটি ছাগল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দণ্ডবিধির ৩৭৯ ধারায় মামলা করা হয়েছে। পরে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হয়।
অভিযানে আটক ৯ কিশোর হলো নাহিদুল ইসলাম (১৬), মো. নাইম (১৭), রবিউল ইসলাম (১৬), আজিম হোসাইন (১৬), মো. শহিদুল ইসলাম (১৬), মো. সিহাব (১৭), মো. আজিজ (১৬), মো. ইমরান (১৭) ও মেহেদী হাসান ইমন (১৭)।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সন্দেহজনক গতিবিধির কারণে তাদের আটক করে যাচাই-বাছাই করা হয়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে মুচলেকা নেওয়ার পর কিশোরদের নিজ নিজ বাবা-মায়ের জিম্মায় দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, অভিযানে মোট ১১ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে ছাগল চুরির অভিযোগে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।




















