০৫:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা

আলমগীর মানিক
  • আপডেট সময়ঃ ০৯:৩৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • / ২৫ বার পড়া হয়েছে।

আলমগীর মানিক,রাঙামাটি:

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। অনিবার্য কারণ দেখিয়ে বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক পর্যটনকেন্দ্রে পর্যটকদের প্রবেশ ও ভ্রমণ কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে বর্তমানে সাজেকে অবস্থানরত পর্যটকদের বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টার মধ্যে পর্যটন এলাকা ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) রাঙামাটির জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিসিয়াল মুন্সিখানা শাখা থেকে জারি করা গণবিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত ২১ অক্টোবর সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ থাকবে। বর্তমানে পর্যটন এলাকায় অবস্থানরত সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে সাজেক ত্যাগ করে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার জন্য বলা হয়েছে।

জেলা প্রশাসনের এই সিদ্ধান্তের আগে বুধবার বিকেলে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির পক্ষ থেকে সাজেকে যাতায়াতের সড়কে আবারও অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণার কথা জানানো হয়। তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে এ কর্মসূচি কার্যকর করার ঘোষণা দেওয়া হয়েছে।

বুধবার সংবাদমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা কর্মসূচির কথা জানান। একই সঙ্গে সাজেকে অবস্থানরত পর্যটকদের বুধবারের মধ্যেই পর্যটন এলাকা ত্যাগ করার অনুরোধ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, শারদীয় দুর্গাপূজার প্রতি সম্মান জানিয়ে এবং বাঘাইহাট ও মাচলং বাজার দুর্গাপূজা উদযাপন কমিটির অনুরোধে গত ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। পূজার আনুষ্ঠানিকতা শেষ হওয়ায় বৃহস্পতিবার থেকে পূর্বঘোষিত কর্মসূচি পুনরায় শুরু করা হবে।

আয়োজকদের বিবৃতি অনুযায়ী, সাধারণ যাত্রী ও পর্যটকবাহী যানবাহন চলাচল বন্ধ রাখার পরিকল্পনা রয়েছে। তবে জরুরি পরিস্থিতি মোকাবিলায় ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, শববাহী গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী যানবাহন এবং সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে বলে জানানো হয়েছে।

এ কর্মসূচির কারণ হিসেবে এলাকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাঁদের ভাষ্য অনুযায়ী, সশস্ত্র সন্ত্রাসীদের উৎপাত বন্ধের দাবি তুলে ধরা হয়েছে।

জেলা প্রশাসনের বন্ধ ঘোষণার পাশাপাশি সড়ক অবরোধের কর্মসূচিতে সাজেকের পর্যটন কার্যক্রম ও যাতায়াত নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে বৃহস্পতিবার সাজেকগামী পর্যটকবাহী যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতিতে পর্যটকদের জেলা প্রশাসনের নির্দেশনা মেনে চলার পাশাপাশি সাজেক ভ্রমণের পরিকল্পনা থাকলে যাত্রার আগে প্রশাসন ও পরিবহনসংশ্লিষ্ট সূত্র থেকে সর্বশেষ পরিস্থিতি জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা

আপডেট সময়ঃ ০৯:৩৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬