১০:২০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রাঙামাটিতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২

আলমগীর মানিক
  • আপডেট সময়ঃ ০৮:১৬:০০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • / ২২ বার পড়া হয়েছে।

আলমগীর মানিক,রাঙামাটি:

রাঙামাটির বড়াদম সড়কের লাভ পয়েন্ট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় সোকেল চাকমা (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় স্বাগত চাকমা (১৯) ও শান্ত চাকমা (১৯) নামে আরও দুই যুবক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডা: শওকত আকবর জানিয়েছেন, দূর্ঘটনায় একজন নিহত ও দুই জন আহত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত তিনজনই রাঙামাটি জেলার বরকল উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

আহত স্বাগত চাকমা বরকল উপজেলার হরিনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তাগলকছড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবা উদঙ্গমনি চাকমা এবং মা চঞ্চলা চাকমা। অপর আহত শান্ত চাকমার বাড়ি আইমাছড়া এলাকার ৮ নম্বর ওয়ার্ডের সিয়াম পাড়ায়। তাঁর বাবা রিটেন চাকমা এবং মা মলিনা চাকমা।

দুর্ঘটনার পর আহত দুজনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

রাঙামাটিতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২

আপডেট সময়ঃ ০৮:১৬:০০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬