১১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

গাজীপুর কালীগঞ্জের বক্তারপুরে জনকল্যাণে মোল্লা কল্যাণ ট্রাস্টের ব্যতিক্রমী উদ্যোগ

সুব্রত চন্দ্র দাস
  • আপডেট সময়ঃ ০৮:০৭:১১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • / ৭৮ বার পড়া হয়েছে।

সুব্রত চন্দ্র দাস (গাজীপুর প্রতিনিধি)

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নে বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করছে মোল্লা কল্যাণ ট্রাস্ট। ট্রাস্টের অর্থায়নে রাস্তা মেরামত, বৃক্ষরোপণ, শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে বালু ভরাট, শিক্ষার্থীদের উৎসাহিত করতে পুরস্কার বিতরণ এবং মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রমসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। মোল্লা কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ও বক্তারপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী গোলজার হোসেন মোল্লা জানান, ইউনিয়নের যোগাযোগব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে ইতোমধ্যে প্রায় ১০টি রাস্তা মেরামত করা হয়েছে। বর্তমানে বক্তারপুর পূর্বপাড়ায় মোছলেহ উদ্দীন বারারির বাড়ির রাস্তা মেরামতের কাজ চলছে। এছাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় আরও উন্নয়নমূলক কাজ করা হচ্ছে। পরিবেশ রক্ষায় ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও মসজিদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি চালু রয়েছে। পাশাপাশি কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে বালু ভরাটের কাজও করা হচ্ছে। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে বক্তারপুর ইউনিয়নের ১৭টি কিন্ডারগার্টেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান ট্রাস্টের চেয়ারম্যান। এদিকে, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে ক্রীড়া কার্যক্রমকে উৎসাহিত করার উদ্যোগ নিয়েছে মোল্লা কল্যাণ ট্রাস্ট। এর অংশ হিসেবে বিভিন্ন এলাকায় ফুটবল ও ক্রিকেট সামগ্রী বিতরণের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি মাদকবিরোধী সচেতনতামূলক সভারও আয়োজন করা হচ্ছে। গোলজার হোসেন মোল্লা বলেন, “বক্তারপুর ইউনিয়নের মানুষের কল্যাণে উন্নয়নমূলক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে। এলাকার মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে শিক্ষা, যোগাযোগ, পরিবেশ ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে আরও উদ্যোগ নেওয়া হবে। স্থানীয়দের মতে, রাস্তা সংস্কার, বৃক্ষরোপণ, শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং যুবসমাজকে ক্রীড়ামুখী করার মতো উদ্যোগগুলো এলাকার সামাজিক ও শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

গাজীপুর কালীগঞ্জের বক্তারপুরে জনকল্যাণে মোল্লা কল্যাণ ট্রাস্টের ব্যতিক্রমী উদ্যোগ

আপডেট সময়ঃ ০৮:০৭:১১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬