০৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনামঃ
মোহনপুরে উন্নয়ন কাজের উদ্বোধন
ডিপিডি প্রতিবেদকঃ
- আপডেট সময়ঃ ০৯:০৪:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
- / ৮১ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদকঃ
রাজশাহীর মোহনপুরে দুইটি প্রকল্পের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকালে উপজেলা চত্বরে পুকুর পাড়ের ধারে প্রটেকশন ওয়াল নির্মাণ ও বসেন্তকেদার হাটের সবজি ক্রয়-বিক্রয়ের সুবির্ধাতে আর.সি.সি প্লাটফর্ম নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা।
এসময় উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, উপ- সহকারি প্রকৌশলী রিপন আলী ও সাব্বির খন্দকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান ও শাহিন আক্তার শামসুজ্জোহা, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, মৌগাছি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেজর আলী বিশ্বাস প্রমূখ।
ট্যাগসঃ




















