মান্দা থানার মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার
- আপডেট সময়ঃ ০৯:৫৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৬ বার পড়া হয়েছে।

নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ জেলার মান্দা থানায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ (২০ ফেব্রুয়ারি ২০২৬) নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় মান্দা থানার (ওসি) তদন্ত পুলিশ আব্দুল গনির নেতৃত্বে একটি বিশেষ টিম উপজেলার সতীহাট এলাকায় অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১। আদরি (২৮), স্বামী: নিমাই, গ্রাম: শ্রীরামপুর, ঋষিপাড়া, থানা: মান্দা, জেলা: নওগাঁ।
২। মোহাম্মদ তারেক (২১), পিতা: মোঃ তাহের উদ্দিন, গ্রাম: গোবিন্দপুর, থানা: মান্দা, জেলা: নওগাঁ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের হেফাজত থেকে এবং তাদের দেওয়া তথ্য অনুযায়ী আদরির বাড়ি থেকে মোট ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে সতীহাট এলাকায় গাঁজা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।










