০১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

মান্দার ভারশোঁ ইউনিয়নে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

আরিফুজ্জামান  রনজু, মান্দা প্রতিনিধি :
  • আপডেট সময়ঃ ১০:৪২:২৬ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • / ১১৬ বার পড়া হয়েছে।

আরিফুজ্জামান  রনজু, মান্দা প্রতিনিধি :
নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়ন পরিষদে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষক এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভার আয়োজন করা হয়।
ভারশোঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোজাম্মেল হক, ভারশোঁ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম নবী কাবুল, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি মান্দা উপজেলা শাখার সভাপতি এরফান আলী মিয়া, প্রধান শিক্ষক আব্দুর রউফ, সহকারী শিক্ষক জসিম উদ্দিন ও সুরভী রানী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুর রহমান, ভারশোঁ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ কুমার মণ্ডল, সমাজসেবক তপন কুমার মৈত্র প্রমূখ।
মতবিনিময় সভায় মাদকদ্রব্যের অপব্যবহার, বাল্যবিবাহ প্রতিরোধ, নিষিদ্ধ রিংজাল দিয়ে পোনা মাছ নিধনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা এসব সমস্যা সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
নবাগত ইউএনও আখতার জাহান সাথী বলেন, ‘জনগণের সমস্যার কথা সরাসরি শোনার সুযোগ আমার জন্য গুরুত্বপূর্ণ। সকলের সহযোগিতায় আমরা একটি সচেতন ও সুশৃঙ্খল সমাজ গড়ে তুলতে পারি। এজন্য সব শ্রেণির মানুষের মধ্যে আন্তরিকতা ও সহযোগিতা প্রয়োজন।’#

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

মান্দার ভারশোঁ ইউনিয়নে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

আপডেট সময়ঃ ১০:৪২:২৬ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫