মান্দার ক্ষতিগ্রস্ত এলাকায় ডা. ইকরামুল বারী টিপুর পরিদর্শন ও জনসভা
- আপডেট সময়ঃ ০২:৩৬:০১ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
- / ৮৪ বার পড়া হয়েছে।

মান্দা প্রতিনিধ:
নওগাঁর মান্দা উপজেলার কশব ইউনিয়নের সিয়াটা গ্রামে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ফসলি মাঠ ও মৎস্যপুকুর পরিদর্শন করেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও নওগাঁ-৪ (মান্দা) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ডা. ইকরামুল বারী টিপু।
পরিদর্শন শেষে এক পথসভায় ডা. টিপু বলেন, *“জনগণই দেশের আসল মালিক। এই মাটি, এই মানুষই আমার শক্তি। বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে জনগণের দোরগোড়ায় পৌঁছে যাবে উন্নয়ন, ন্যায়বিচার ও অধিকার।”*
তিনি আরও বলেন, *“কৃষক যেন সহজে কৃষিঋণ পায়, উৎপাদিত ফসলে যেন ক্ষতির মুখে না পড়ে, সে ব্যবস্থা করাই হবে আমাদের প্রথম অঙ্গীকার। প্রতিটি পরিবারকে দেওয়া হবে ফ্যামিলি কার্ড, যাতে কেউ মৌলিক চাহিদা থেকে বঞ্চিত না থাকে।
তিনি উন্নয়নের সুফল গ্রামপর্যায়ে পৌঁছে দিতে দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, এটি কোনো সুবিধাভোগী গোষ্ঠীর একচেটিয়া ভোগ হবে না।
সভায় তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও অধিকার পুনরুদ্ধারে এগিয়ে আসার আহ্বান জানান।
স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী তার সফরে উচ্ছ্বাসের সঙ্গে সাড়া দেন।



















