০৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
সংবাদ শিরোনামঃ
মান্দায় ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মোটরসাইকেল জব্দ
স্টাফ রিপোর্টার, নওগাঁ:
- আপডেট সময়ঃ ০৬:২২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
- / ১৪৭ বার পড়া হয়েছে।

স্টাফ রিপোর্টার, নওগাঁ:
নওগাঁর মান্দা উপজেলায় ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ অপূর্ব কুমার ওরফে অপু (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই সুজন খানের নেতৃত্বে সঙ্গীয় এএসআই সোহেল রানা ও এএসআই তারিকুল ইসলামের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। এসময় মান্দা উপজেলার ভারশো ইউনিয়নের বাঁকাপুর সন্ন্যাসতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত অপূর্ব কুমার ভারশো মধ্যপাড়া গ্রামের মৃত সয়ন চন্দ্র মন্ডলের ছেলে। তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া একটি রেজিস্ট্রেশনবিহীন ১৫০ সিসি হিরো হাঙ্ক মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
ট্যাগসঃ



















