মান্দায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শূরা বৈঠক অনুষ্ঠিত
- আপডেট সময়ঃ ০৭:২৪:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
- / ১৮৫ বার পড়া হয়েছে।

আরিফুজ্জামান রনজু, মান্দাঃ
নওগাঁর মান্দা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার শূরা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা জামায়াতের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আমিনুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াতের আমীর খন্দকার মো. আব্দুর রাকিব।
বৈঠকটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মো. মোয়াজ্জেম হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন: জেলা জামায়াত কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুর রশিদ, সহকারী সেক্রেটারী মাওলানা মোস্তফা আল-আমিন, মাস্টার রফিকুল ইসলাম, ইলিয়াস খান, সাংগঠনিক সেক্রেটারী আব্দুর রকিব, কর্মপরিষদ সদস্য আব্দুল কাইয়ুম, ৪নং মান্দা ইউনিয়ন চেয়ারম্যান ডা. তোফাজ্জল হোসেন, নূরুল্লাবাদ ইউনিয়ন চেয়ারম্যান জাহিদুর রহমান মাস্টার , তেঁতুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুল, যুব বিভাগ সভাপতি আব্দুল মালেক সহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য শূরা সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদার, সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠা ও আগামী দিনের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।




















