০১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

মান্দায় পুলিশের বিশেষ অভিযানে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
  • আপডেট সময়ঃ ১১:৩৫:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • / ২৮২ বার পড়া হয়েছে।

মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ

​নওগাঁর মান্দায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক বিশেষ অভিযানে ১৫০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এই সফল অভিযান পরিচালিত হয়।

​গ্রেফতারকৃতরা হল,উপজেলার পরানপুর (দক্ষিণপাড়া) গ্রামের আফসারের ছেলে হেলাল উদ্দিন (৩৬),পরানপুর (সোনারপাড়া) গ্রামের মোহর আলীর ছেলে নাজমুল হোসের (২৮),ও দাওইল গ্রামের সাদেক আলীর ছেলে আলাল উদ্দিন (৩৮)।

​পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মান্দা থানাধীন ৩ নং পরানপুর ইউনিয়নের দাওইল গ্রামে জনৈক আফসার আলীর বসতবাড়ির আঙিনায় মাদক বিক্রির উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তি অবস্থান করছে।
​উক্ত সংবাদের ভিত্তিতে ২৬ জানুয়ারি রাত ১২:৩০ ঘটিকায় ডিবি পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। এসময় সন্দেহভাজন ওই তিন ব্যক্তিকে আটক করে তাদের দেহ তল্লাশি করা হয়। তল্লাশিকালে তাদের হেফাজত থেকে মোট ১৫০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মান্দা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে এবং আগামী দিনগুলিতে এই অভিযান আরও জোরদার করা হবে। মাদক নির্মূলে সাধারণ জনগণকে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় পুলিশের বিশেষ অভিযানে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময়ঃ ১১:৩৫:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬