০৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সংবাদ শিরোনামঃ
মান্দায় নির্বাচন পরবর্তী বিশেষ আইনশৃঙ্খলা কমিটির সভায় এমপি ডাঃ ইকরামুল বারী টিপু
মান্দা প্রতিনিধি:
- আপডেট সময়ঃ ০৪:৪০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৮০ বার পড়া হয়েছে।

মান্দা প্রতিনিধি:
নওগাঁ জেলার মান্দা উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাচন পরবর্তী বিশেষ আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (আজ) দুপুর ২টা ৩০ মিনিটে উপজেলা পরিষদের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু। এ সময় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির পক্ষ থেকে তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন
সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, মান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) কেএম মাসুদ রানা, উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক ও সুধীজন।
সভায় নির্বাচন পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
ট্যাগসঃ


















