মান্দায় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা
- আপডেট সময়ঃ ০৭:০৪:২২ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
- / ৩৫৩ বার পড়া হয়েছে।

মান্দা প্রতিনিধি
নওগাঁর মান্দায় আসন্ন দূর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সোমবার বিকেলে পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নাবিল নওরোজ বৈশাখ, লেফটেন্যান্ট তানভীর, উপজেলা বিএনপি’র সভাপতি এম এ মতিন, সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, সদস্য ডাক্তার ইকরামুল বারী টিপু, উপজেলা জামায়াতের সভাপতি আমিনুল ইসলাম, সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম বাদল ও কুমার বিশ্বজিৎ সরকার, মান্দা থানার পরিদর্শক তদন্ত আব্দুল গনি, আনসার ও ভিডিপি কর্মকর্তা হাফজা খাতুন ইলা, সত্যেন্দ্রনাথ প্রামাণিক ও মনোজিৎ কুমার সরকার।
উল্লেখ্য মান্দা উপজেলায় এবারে ১১৩ টি মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি নেওয়া হয়েছে।



















