মান্দায় তেঁতুলিয়া ইউনিয়ন শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত
- আপডেট সময়ঃ ০৯:৩১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
- / ৬২৫ বার পড়া হয়েছে।

মান্দা প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের সাবাই বাজারে এ কর্মী সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আইনুল হক। প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা. ইকরামুল বারী টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান সেলিমসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। বক্তারা বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সংগঠনকে শক্তিশালী করতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান জানানো হয়।
সভা শেষে আইনুল হককে সভাপতি, কামাল হোসেনকে সাধারণ সম্পাদক এবং বাবু মণ্ডলকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।




















