০৪:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

মান্দায় চায়ের দোকান থেকে ৫৭৫ গ্রাম গাঁজাসহ ব্যক্তি আটক

আরিফুজ্জামান রঞ্জু
  • আপডেট সময়ঃ ০৯:২১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / ১৯ বার পড়া হয়েছে।

মান্দা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর মান্দায় একটি চায়ের দোকান থেকে ৫৭৫ গ্রাম গাঁজাসহ মোহাম্মদ ইনতাজ (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৮টা ৫ মিনিটের দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের তিন রাস্তার মোড়ের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ইনতাজ উপজেলার যশোপাড়া গ্রামের মৃত হাজিবুল্লাহর ছেলে। পুলিশ জানায়, এসআই কাজী নজরুল ইসলামের নেতৃত্বে এসআই আশীষ কুমার সান্যাল, এসআই জাহাঙ্গীর আলম, এএসআই আসাদুজ্জামানসহ পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় ইনতাজের চায়ের দোকানের ভেতর থেকে ৫৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় চায়ের দোকান থেকে ৫৭৫ গ্রাম গাঁজাসহ ব্যক্তি আটক

আপডেট সময়ঃ ০৯:২১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬