০১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনামঃ
মান্দায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল ও গৃহনির্মাণ সামগ্রী বিতরণ
মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
- আপডেট সময়ঃ ১২:০৫:৪২ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
- / ৯৫ বার পড়া হয়েছে।

মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
মান্দা উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ছাগল ও গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) উপজেলার প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে “সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প”-এর আওতায় ৮০টি পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।
প্রত্যেক সুবিধাভোগীকে ২টি করে ছাগল, ৪টি খুঁটি ও ২টি করে টিন দেওয়া হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুজ্জামান ও ভেটেরিনারি সার্জন ডা. তানভীর হাসান।
অনুষ্ঠানে অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সুবিধাভোগীদের হাতে উপকরণ হস্তান্তর করা হয়।
ট্যাগসঃ



















