মান্দায় কিশোর নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি
- আপডেট সময়ঃ ০৩:৪১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
- / ১০২ বার পড়া হয়েছে।

মান্দা প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলার বড়বেলালদহ গ্রামের কিশোর মোঃ মোজাহিদুল ইসলাম (হেফজ বিভাগের ছাত্র) নিখোঁজ রয়েছেন। তিনি গত ১৮ অক্টোবর ২০২৫ তারিখে বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হয়ে আর ফিরে আসেননি।
মোজাহিদ পলাশবাড়ী, ধামইরহাটে অবস্থিত মাওলানা গিয়াস উদ্দিন দারুল উলুম ক্বওমি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। পরিবারের সদস্যরা জানান, নির্ধারিত দিনে মাদ্রাসায় না পৌঁছানোয় খোঁজ নেওয়া হলে মাদ্রাসা কর্তৃপক্ষ জানায় যে, মোজাহিদ মাদ্রাসায় আসেননি। আত্মীয়-স্বজনের বাসা থেকেও তাঁর কোনো খোঁজ মেলেনি।
এ বিষয়ে মান্দা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ৯৭১, তারিখঃ ২১/১০/২০২৫) করা হয়েছে।
কোনো হৃদয়বান ব্যক্তি যদি মোজাহিদের সন্ধান পান বা তাকে দেখে থাকেন, তাহলে ০১৭৫৯৩৪০১৬৯ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।
পরিবার ও এলাকাবাসী তার নিরাপদ ফেরার জন্য সবার দোয়া কামনা করেছেন।




















