০৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

মান্দায় কিশোর অপরাধ ও মাদকবিরোধী মতবিনিময় সভা

আরিফুজ্জামান রন্জু
  • আপডেট সময়ঃ ০৩:৪৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৯ বার পড়া হয়েছে।

মান্দায় কিশোর অপরাধ ও মাদকবিরোধী মতবিনিময় সভা

আরিফুজ্জামান রন্জুঃ
নওগাঁর মান্দায় কিশোর অপরাধ ও মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার তুড়ুকবাড়ীয়া উচ্চ বিদ্যালয় মাঠে মান্দা থানার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। বক্তব্যে তিনি কিশোর অপরাধ ও মাদকের ভয়াবহতা তুলে ধরে তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষক, জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ শাওন এবং মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে।
সভায় সভাপতিত্ব করেন মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম। তিনি বলেন, কিশোরদের অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে পরিবার থেকেই সচেতনতা তৈরি করতে হবে। পাশাপাশি মাদক ও কিশোর অপরাধ নির্মূলে পুলিশের পাশাপাশি অভিভাবক ও স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন।
এ সময় বক্তব্য দেন শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, বিএনপি নেতা খোদাবক্স, তুড়ুকবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি শাহাজাহান আলী, মান্দা উপজেলার সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী নুর এনায়েত মোহাম্মদ নুরুজ্জামান হারুন, মান্দা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবায়দুল হক, মোহসীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় বক্তারা কিশোর অপরাধ প্রতিরোধ, মাদক নির্মূল এবং নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একযোগে কাজ করার আহ্বান জানান।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় কিশোর অপরাধ ও মাদকবিরোধী মতবিনিময় সভা

আপডেট সময়ঃ ০৩:৪৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬