মান্দায় অসহায় প্রতিবন্ধী দম্পতির পাশে ইউএনও আখতার জাহান সাথী
- আপডেট সময়ঃ ০৮:১৭:৪২ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
- / ৭৮ বার পড়া হয়েছে।

মান্দা প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের প্রত্যন্ত চকওলি গ্রামের গুলবার-সাবিনা নামের এক প্রতিবন্ধী দম্পতির মানবেতর জীবনযাপনের খবর পেয়ে পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।
এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদনের মাধ্যমে বিষয়টি নজরে আসে প্রশাসনের। খোঁজ নিয়ে জানা যায়, উভয়ই প্রতিবন্ধী এবং উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে তারা ভাতা পেলেও পরিবারে অভাব-অনটন চরমে। একটি ছেলে ও একটি মেয়েসহ ৪ সদস্যের পরিবার বসবাস করছিলো ভাঙা টিনের ঘরে। বর্ষা মৌসুমে পলিথিন মাথায় দিয়ে ঘরের ভেতর রাত কাটাতেন তারা।
উদ্যোমী কিছু যুবক ও প্রতিবেশীরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করলেও স্থায়ী সমাধান সম্ভব হয়নি। বিষয়টি জেলা প্রশাসক নওগাঁর দৃষ্টি এড়ায়নি। তাঁর নির্দেশনায় উপজেলা প্রশাসন, মান্দার উদ্যোগে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সহযোগিতায় গুলবার-সাবিনা দম্পতিকে একটি নতুন টিনের পাকা ঘর করে দেওয়া হয়েছে।
এছাড়াও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে চাল, ডাল, লবণসহ প্রয়োজনীয় উপকরণ মিলিয়ে ২ বস্তা শুকনো খাবারও বিতরণ করা হয়।
স্থানীয়রা এ মানবিক উদ্যোগের জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।




















