মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আপডেট সময়ঃ ০৬:৫৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / ২৭ বার পড়া হয়েছে।

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:
গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর পূর্তি উপলক্ষে ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১২টায় মধুখালী বিএনপির অস্থায়ী দলীয় অফিসের সামনে, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি মো. শাহাবুদ্দিন আহমেদ সতেজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের বিশেষ দায়িত্বপ্রাপ্ত জাতীয় সংসদে সংরক্ষিত আসনের এমপি হেলেন জেরিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।
এ সময় আরো বক্তব্য রাখেন, মধুখালী পৌর বিএনপির সভাপতি মো. হায়দার আলী মোল্লা, সাধারণ সম্পাদক মো. ইয়াসিন বিশ্বাস, মধুখালী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিহির কুমার রায় বাবলু, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মোঃ মাসুদুর রহমান মোঃ হাবিবুর রহমান হাবিব, মধুখালী উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুল, পৌর যুব দলের আহ্বায়ক মিজানুর রহমান কালা, সদস্য সচিব রায়হান মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জরুল ইসলাম লিটন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব তানভীর আহমেদ শিমুল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম আরিফিন, পৌর ছাত্রদলের আব্বায়ক রজব ইসলাম, সহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে হেলেন জেরিন খান বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দীর্ঘ রাজনৈতিক পথচলা, বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও দলের সাফল্যের নানা দিক তুলে ধরেন। তিনি দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
হেলেন জেরিন খান আরো বলেন, তারেক রহমান দেশের মানুষের জন্য দেশের উন্নয়নের জন্য দিনরাত কাজ করে যাচ্ছে,এই সরকার,কৃষি বান্ধব সরকার,দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে যা যা করণীয় তাই করে তারেক রগমানের সরকার।
পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছিন্নমূল ও খেটে খাওয়া সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।









