১২:৪৫ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

মধুখালীতে ধানক্ষেতে থেকে যুবকের মরদেহ উদ্ধার

মকিবুল মিয়া
  • আপডেট সময়ঃ ১১:৩০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • / ৬৫ বার পড়া হয়েছে।

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের মধুখালীত উপজেলায় ধানক্ষেত থেকে সুজন সরকার (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে মধুখালী থানা পুলিশ। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৭টার দিকে ধানক্ষেতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখতে পান তার স্বজনরা। পরে পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত সুজন সরকার উপজেলার নওপাড়া ইউনিয়নের ভূষণা লক্ষ্মণদিয়া গ্রামের কৃষ্ণপদ সরকারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার (১৮ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে হঠাৎ প্রবল ঝড়-বৃষ্টি শুরু হলে বাড়ির পাশে ধানক্ষেতে পানি দেওয়ার জন্য চালু থাকা সেচ মেশিন (সেলো মেশিন) বন্ধ করতে বাবা-ছেলে একসঙ্গে মাঠে যান। একপর্যায়ে মেশিন বন্ধ করে সুজনের বাবা বাড়িতে ফিরে এলেও সুজন আর ফিরে আসেননি। রাতে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ধানক্ষেতে গিয়ে সুজনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন তার স্বজনরা।

মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আজম খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধানক্ষেতে ইঁদুর দমনের জন্য চারপাশে বিদ্যুতায়িত তার বসানো ছিল। সম্ভবত সেই তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুজনের মৃত্যু হয়েছে। তবে প্রকৃত ঘটনা জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এদিকে নিহতের পরিবারের দাবি, প্রতিবেশীদের সঙ্গে জমি নিয়ে বিরোধ থাকায় এটি হত্যাকাণ্ডও হতে পারে।

মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

মধুখালীতে ধানক্ষেতে থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময়ঃ ১১:৩০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬