বেলাবোতে বাংলাদেশ মহিলা পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময়ঃ ০৯:৪৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / ১৯ বার পড়া হয়েছে।

শাহিনুর আক্তার (নরসিংদী) প্রতিনিধি :
“বাংলাদেশ মহিলা পরিষদকে সংহত করি, নারী আন্দোলন অগ্রসর করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর বেলাবোতে বাংলাদেশ মহিলা পরিষদের সাংগঠনিক মাস ২০২৬ উপলক্ষে সদস্য সংগ্রহ ও নবায়নের কার্যক্রমের অংশ হিসেবে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বেলাবো মহিলা পরিষদ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় তরুণ প্রজন্মের চাহিদা ও সমসাময়িক ইস্যু নিয়ে তরুণ-তরুণীদের সঙ্গে মতবিনিময় করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার সদস্য আফরোজা আক্তার।সঞ্চালনা করেন বেলাবো সাংগঠনিক জেলা শাখার প্রোগ্রাম এক্সিকিউটিভ আশিষ কুমার শীল। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের বেলাবো সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক নাজরীন হক হেনা, লিগ্যাল এইড সম্পাদক রোকসানা আক্তার, পরিবেশ বিষয়ক সম্পাদক ফাতেমা বেগম, প্রচার সম্পাদক শাহিনুর আক্তার সহ বিভিন্ন শাখার তরুণ-তরুণীরা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।উক্ত মতবিনিময় সভায় উপস্থিতি ছিল ৩৮ জন।স্বাগত বক্তব্য রাখেন বেলাবো সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক নাজরীন হক হেনা। তারপর বক্তব্য রাখেন লিগ্যাল এইড সম্পাদক রোকসানা আক্তার, পরিবেশ বিষয়ক সম্পাদক ফাতেমা বেগম, প্রচার সম্পাদক শাহিনুর আক্তার, তরুণী সদস্য আকিদা, তুবা,ইফা।
বক্তারা বলেন, নারী অধিকার প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়ন এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ-তরুণীদের সংগঠিত করে নারী আন্দোলনকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত তরুণ-তরুণীরা নারী অধিকার, সামাজিক সচেতনতা ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।



















