০৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

বেলাবোতে কিশোরের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের একাধিক চিহ্ন

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ ০৮:১২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • / ৩১ বার পড়া হয়েছে।

শাহিনুর আক্তার (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর বেলাবোতে নয়ন মিয়া (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে কোনো এক সময় তাকে হত্যা করে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। নিহতের শরীরে আঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে।
নিহত নয়ন মিয়া উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ভাটেরচর পূর্বপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা নয়নকে হত্যা করে বাড়ির সন্নিকটে রাস্তার পাশে ফেলে রেখে যায়। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে স্থানীয়রা রাস্তার পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানউল্লাহ বলেন, “প্রাথমিক আলামত দেখে মনে হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তের মাধ্যমে ঘটনার মূল রহস্য উদঘাটন করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিবারের অভিযোগের ভিত্তিতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।
নয়ন মিয়ার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বেলাবোতে কিশোরের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের একাধিক চিহ্ন

আপডেট সময়ঃ ০৮:১২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬