০৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

বেলাবতে সংবাদ সম্মেলনে হামলা, আহত ৩; প্রধান আসামি গ্রেপ্তার

শাহিনুর আক্তার
  • আপডেট সময়ঃ ০৩:১৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • / ২১ বার পড়া হয়েছে।

শাহিনুর আক্তার(নরসিংদী) প্রতিনিধি :

নরসিংদীর বেলাবতে মাদক, চাঁদাবাজি ও জোরপূর্বক জমি দখলের অভিযোগে শাহীন মোল্লা নামে এক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে নারীসহ তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় করা মামলার প্রধান আসামি শাহীন মোল্লাকে নরসিংদী সদর এলাকা থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২ অক্টোবর) উপজেলার ধুকুন্দি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ধুকুন্দি গ্রামের আব্দুল কাদিরের ছেলে শাহীন মোল্লার বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি ও জোরপূর্বক জমি দখলসহ বিভিন্ন অভিযোগ তুলে এলাকাবাসীর পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলন চলাকালে অভিযুক্ত শাহীন মোল্লার কয়েকজন সমর্থক মোবাইল ফোনে গোপনে ভিডিও ধারণ করেন বলে অভিযোগ করেন সংবাদ সম্মেলনে অংশ নেওয়া ব্যক্তিরা। এ ঘটনাকে কেন্দ্র করে পরে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা মারামারি ও হাতাহাতিতে রূপ নেয়। এতে আমজাদ হোসেন (পিতা—কাজল মিয়া), মনির হোসেন (পিতা—আব্দুল আউয়াল) ও সূরাইয়া আক্তার (স্বামী—আনোয়ার হোসেন) আহত হন। আহত তিনজনই ধুকুন্দি গ্রামের বাসিন্দা।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় বেলাব থানায় মামলা হয়েছে। মামলার প্রধান আসামি শাহীন মোল্লাকে নরসিংদী সদর এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পুলিশ জানিয়েছে, শাহীন মোল্লার বিরুদ্ধে চুরি, ছিনতাই ও ডাকাতিসহ মোট আটটি মামলা রয়েছে।

বেলাব থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমানউল্লাহ বলেন, “গতকালের ঘটনায় মামলা হয়েছে। মামলার প্রধান আসামি শাহীনকে গ্রেপ্তার করা হয়েছে।” এদিকে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

তবে শাহীন মোল্লার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে উত্থাপিত মাদক, চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগ এবং মারামারির ঘটনায় তার বিরুদ্ধে আনা সব অভিযোগের বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বেলাবতে সংবাদ সম্মেলনে হামলা, আহত ৩; প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট সময়ঃ ০৩:১৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬