বিডি ক্লিনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীতে মান্দায় পরিচ্ছন্নতা অভিযান
- আপডেট সময়ঃ ০৫:৫৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
- / ২৫৪ বার পড়া হয়েছে।

আরিফুজ্জামান রঞ্জু মান্দা প্রতিনিধি :
“চলছে তারুণ্য দুর্বার গতিতে, পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন পূরণের পথে”—এই স্লোগানে সারা দেশের মতো নওগাঁর মান্দাতেও পালিত হয়েছে বিডি ক্লিনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী।
এ উপলক্ষে শুক্রবার (২২ আগস্ট) “৯ ঘণ্টায় ৯০০টি অপরিচ্ছন্ন স্থান পরিষ্কার” শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে BD Clean – Manda টিম দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে।
অভিযানে মান্দা উপজেলার বিভিন্ন অপরিচ্ছন্ন স্থান পরিষ্কার করে সাধারণ জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন বিডি ক্লিন মান্দা টিমের দায়িত্বশীল সদস্যর ও পরিদর্শক আব্দুল বারি, সমন্বয়ক আব্দুল বাসির সহ-সমন্বয়ক তানভীর ইভান, আইডি ও মিডিয়া সমন্বয়ক মুজাহিদ, লজিস্টিক সমন্বয়ক মাহাফুজ ইসলাম।
বিডি ক্লিন মান্দা টিম জানিয়েছে, পরিচ্ছন্ন মান্দা গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।














