০৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সোনামসজিদ স্থলবন্দর-চাঁপাইনবাবগঞ্জ সড়ক অবরোধ

মাহিদুল ইসলাম ফরহাদ
  • আপডেট সময়ঃ ০৮:০২:১৮ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • / ৭৭ বার পড়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ-০১ (শিবগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সোনামসজিদ স্থলবন্দর-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছেন বিএনপি নেতাকর্মীরা। রবিবার বিকেলে শিবগঞ্জ উপজেলার কানসাট বাজারে এক ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাড. সৈয়দ শাহিন শওকতের সমর্থকরা। এসময় আন্দোলনকারীরা সদ্য ঘোষিত বিএনপি মনোনীত প্রার্থী চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি শাজাহান মিয়ার দলীয় মনোনয়ন বাতিলের দাবি জানান। অবরোধের কারনে সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা যান চলাচল বন্ধ থাকায় সড়কে প্রায় এক ঘন্টাব্যাপী তীব্র যানযট সৃষ্টি হয়। প্রায় এক ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনকারীরা বলেন, স্বাধীনতার পর ৮ বার দলীয় মনোনয়ন পেয়ে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বিগত ১৭ বছরে আ.লীগের র্দুশাসনের সময় বিদেশে আরাম-আয়েশে কাটিয়েছেন শারীরিকভাবে অসুস্থ ৯০ বছর বয়সী নেতা শাজাহান মিয়া। তবুও ত্যাগী নেতা রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদককে বাদ দিয়ে শাজাহান মিয়ার মতো নেতাকে মনোনয়ন দেয়ার ঘটনায় অবাক বিএনপির তৃনমুলের নেতাকর্মীরা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিকট যাচাই-বাছাই করে সীধান্ত পুর্নবিবেচনা করার দাবি জানান তারা। এসময় দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন বিএনপির নেতাকর্মীরা।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সোনামসজিদ স্থলবন্দর-চাঁপাইনবাবগঞ্জ সড়ক অবরোধ

আপডেট সময়ঃ ০৮:০২:১৮ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫