০৯:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

বাঘা থানার আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত

আব্দুস সামাদ মুকুল ,বাঘা :
  • আপডেট সময়ঃ ০৭:৫৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • / ৬৮ বার পড়া হয়েছে।

আব্দুস সামাদ মুকুল ,বাঘা :
রাজশাহীর বাঘা থানা প্রশাসনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ)বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হকের সভাপতিত্বে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশ সুপার মো: নাঈমুর রহমান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, রমজান রহমত, মাগফিরাত ও নাজাতের মাস । এ মাসে প্রতিটি নেক আমলের সওয়াব বহুগুণ বৃদ্ধি করে দেওয়া হয়। শুধু নিজের ইবাদতে সীমাবদ্ধ না থেকে অন্যের ইবাদতে সহযোগিতা করাও এ মাসের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। বিশেষ করে রোজাদারকে ইফতার করানো এমন একটি আমল, যা সামান্য খরচে অসীম সওয়াবের দ্বার খুলে দেয়। আমি বাঘা থানা অফিসার ইনচার্জ-সহ সকল অফিসারদের প্রতি আজকের এই আয়োজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা সহকারি পুলিশ সুপার মো: মাইনুল ইসলাম, চারঘাট-বাঘা সার্কেল এসপি মো: খালিদ হোসেন ও উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল হাসান বাবলু।
এ ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: তফিকুল ইসলাম তফি, সাবেক উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, আড়ানী পৌর বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মুকলেছুর রহমান মুকুল, জেলা যুবদলের সদস্য শফিকুল ইসলাম শফি ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ-সহ স্থানীয় সাংবাদিক এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ।
সব শেষে মহান সৃষ্টিকর্তাকে স্মরণ করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বাঘা থানার আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত

আপডেট সময়ঃ ০৭:৫৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬