০২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

বাঘার মনিগ্রাম ইউনিয়ন বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

ডিপিডি প্রতিবেদক, বাঘা
  • আপডেট সময়ঃ ০৭:৪৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • / ১৫২ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদক, বাঘা

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মনিগ্রাম ইউনিয়ন বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৬-আগস্ট জুম্মা নামাজের পর রাত ৮টায় বিনোদপুর বাজারের মনিগ্রাম ইউনিয়ন বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ মুকুলের অফিসে আয়োজিত এ মাহফিলে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের যুগ্ন আহবায়ক, রাজশাহী জেলা শাখার নেতা মাওলানা সাজেদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক কায়েম সরকার ।

দেশনেত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে কায়েম সরকার বলেন, ৪নং মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদ মুকুল শারীরিকভাবে অসুস্থ থাকায় তার নির্দেশনায় এই দোয়া মাহফিলে আয়োজন করা হয়। দেশনেত্রী খালেদা জিয়া এ দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় যুগান্তকারী ভূমিকা রেখেছেন। তিনি কারাবন্দী থেকেও জনগণের জন্য লড়াই চালিয়ে গেছেন, যা রাজনৈতিক ইতিহাসে বিরল উদাহরণ।

এ সময় উপস্থিত ছিলেনঃ ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ সেলিম বাদশা, ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবর আলী, ৫ নং ওয়ার্ড বিএনপি’র সংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাকিম উদ্দিন, যুবনেতা মোখলেসুর রহমান, স্বেচ্ছাসেবক রকি আহমেদ, ছাত্রনেতা রুবেল সহ ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

উপস্থিত নেতাকর্মী ও মুসল্লিরা চোখ ভিজিয়ে মোনাজাতে অংশ নেন। বিশেষ দোয়ায় দেশনেত্রীর রোগমুক্তি, কল্যাণ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করা হয়। অনুষ্ঠান শেষে তাবারক বিতরণ করা হয়।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বাঘার মনিগ্রাম ইউনিয়ন বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

আপডেট সময়ঃ ০৭:৪৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫