বাঘার মনিগ্রাম ইউনিয়নে জেলা ছাত্রদলের লিফলেট বিতরণ
- আপডেট সময়ঃ ০৭:৫৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
- / ১০৮ বার পড়া হয়েছে।

আব্দুস সামাদ মুকুলঃ
নতুন বাংলাদেশ বিনির্মানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী জেলার বাঘা উপজেলার ৪ নং মনিগ্রাম ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের হরিরামপুর এবং রুপপুর এলকায় লিফলেট বিতরণ করা হবে।
লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার, সম্পাদক মোঃ সাইদুর রহমান কালু, ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নজমুল হক ভুট্টু, ৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সাকিম উদ্দিন, যুবনেতা মোঃ মোখলেছুর রহমান, যুবনেতা মোঃ মোরসালিন হোসেন, যুবনেতা মোঃ খোকন,ছাত্রদল নেতা মোঃ পলাশ আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক নেতা মোঃ রকি আহমেদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক নেতা মোঃ সোহেল রানা সহ বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকগণ এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণকালে জেলা ছাত্রদলের আহবায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার বলেন, ফ্যাসিষ্ট সরকারের শাসনামলে দেশের ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা মেরামতের জন্য ৩১ দফা অতীব গুরুত্বপূর্ণ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান “সবার আগে বাংলাদেশ” এই মুলমন্ত্রকে সামনে রেখেই কাজ করে যাচ্ছেন। আমরা তাঁর দেশ ও দেশের জনগণের উন্নয়ন এবং অধিকার বাস্তবায়নের যে চিন্তা চেতনা রয়েছে সেগুলো সাধারণ জনগণের নিকট পৌঁছে দিতে এসেছি। আমি একজন তৃণমূল বিএনপির কর্মী হিসেবে আশাবাদী আমার প্রাণপ্রিয় সংগঠন বিএনপি “ক্ষমতার লোভে নয়, জনতার লাভে বা কল্যাণে” কাজ করতে সদা সর্বদা প্রস্তুত।



















