বাঘার মনিগ্রামে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ
- আপডেট সময়ঃ ০৮:০৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
- / ৯৫ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদক, বাঘাঃ
নতুন বাংলাদেশ বিনির্মানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী জেলার বাঘা উপজেলার ৪ নং মনিগ্রাম ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কাজীপাড়া, বলিহার এবং তুলশীপুর এলকায় মনিগ্রাম ইউনিয়ন বিএনপি ও রাজশাহী জেলা ছাত্রদলের আয়োজনে লিফলেট বিতরণ করা হবে।
লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার, ৪নং মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদ মুকুল, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুর রহমান কালু, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ বজলুল করিম, সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আফাজ উদ্দিন, বাঘা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ ফারুক হোসেন, যুবনেতা মোঃ মিলন হোসেন, যুবনেতা মোঃ মোরসালিন হোসেন, যুবনেতা মোঃ খোকন,ছাত্রদল নেতা মোঃ পলাশ আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক নেতা মোঃ রকি আহমেদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক নেতা মোঃ সোহেল রানা সহ বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকগণ এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণকালে মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদ মুকুল বলেন, বেকারত্ব দেশের একটি বড় সমস্যা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসলে ১ কোটি বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। যাতে করে বেকারত্বের অভিশাপ না নিয়ে ঘুরতে হয় যুবসমাজকে। এছাড়াও কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের ন্যাযমুল্য নিশ্চিত হবে। আগামীতে ঋনের দায়ে জর্জরিত হয়ে আর যেন কোন কৃষক আত্নহত্যা করতে না হয়।



















