বাঘার পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২জন নিহত সহ ৪জন গুলিবিদ্ধ
- আপডেট সময়ঃ ১০:১৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
- / ২২০ বার পড়া হয়েছে।

বাঘা (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের খানপুর-সুলতানপুর গ্রামের চার যুবক কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে সংঘর্ষে পদ্মার চরাঞ্চলে আধিপত্য বিস্তার কেন্দ্র করে প্রতিপক্ষের ছোঁড়াগুলিতে গুলিবিদ্ধ হয়ে আমান মন্ডল (৩৬) পিতা-মিনহাজ মন্ডল এবং নাজমুল মন্ডল(২৬) পিতা শুকুর মন্ডল নামে দুইজন নিহত হয়েছে। আহত অপর ২জন হলো-মুনতাজ মন্ডল(৩২) পিতা-চান মন্ডল ও রাকিব হোসেন (১৮) (পিতা-আশরফ মন্ডল) গুলিবিদ্ধ হয়েছেন।
কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার হবিরচর এলাকায় কাঁকন বাহিনী ও মন্তাজ বাহিনীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে মন্তাজ বাহিনীর নেতা মুন্তাজসহ চারজন গুলিবিদ্ধ হন। ২৭ অক্টোবর ২০২৫ তারিখ সোমবার বিকেল সাড়ে ৪টায় আশংকাজনক অবস্থায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পথিমধ্যে আমান নামক একজন মারা যান। গুরুতর আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ নিহার চন্দ্র মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
ডাঃ নিহার চন্দ্র মন্ডল জানান, মুনতাজের শরীরে বিভিন স্থানে অন্তত শতাধিক, রাকিবের শরীরে প্রায় ৮০, নাজমুলের শরীরে প্রায় ৩৫ আমানের মাথায়সহ শরীরের ৫ জায়গায় গুলি চিহৃ পাওয়া গেছে। গুলির ক্ষতস্থান দেখে পুলিশের ধারনা পিস্তল ও রাবার বুলেটের ছোড়া গুলি হতে পারে।
পুলিশ ও নিহত-আহত পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে চলাঞ্চলে জমির দখলের আধিপত্য বিস্তার করে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কথিত ‘কাকন বাহিনী’র লোকজন এ ঘটনা ঘটিয়েছে । অপর পক্ষের উপজেলার চরাঞ্চলের নীচ খানপুর গ্রামের বেলাল হোসেন জানান, তারা লোকজন নিয়ে চর এলাকায় খড় কাটছিলেন। এসময় কাকন বাহিনীর লোকজন প্রভাব বিস্তার করে খড় কাটা জমির দখল নিতে আগ্নেয়াস্ত্র নিয়ে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকে। এতে ৪জন গুলিবিদ্ধ হয়। এর মধ্যে ২জন মারা গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর ১জন ও রাজশাহী নেওয়ার পথে আরেকজন মারা যায়।
তাৎক্ষনিক কাকন বাহিনীর কাউকে না পেয়ে তাদের কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।রাজশাহী নেওয়ার পথে মারা যান।
বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মন্ডল জানান, হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।



















